রাণীশংকৈলে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট: March 6, 2026 |
inbound7927111591655898354
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এদিন বিকেলে কৃষি অফিস মেলা চত্বরে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রূপনচন্দ্র মহন্ত।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন অর রশিদ। এ ছাড়াও অনুষ্ঠানে অন্য কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা বলেন, আধুনিক ও লাভজনক কৃষির জন্য উন্নত বীজ, সুষম সার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং প্রযুক্তি (ড্রিপ ইরিগেশন) ব্যবহার করুন।

মাটি ও ফসলের ধরণ বুঝে সঠিক সময়ে চাষাবাদ করুন, যেমন উঁচু জমিতে আগাম ফসল ও সবুজ সার ব্যবহার করে বেশি ফলন পাওয়া সম্ভব। মেলার উদ্দেশ্য ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এইসাথে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, স্টল মালিক ও সাংবাদিকদেরকে মেলায় সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রূপনচন্দ্র মহন্ত তার বক্তব্যে কৃষি মেলার গুরুত্ব তুলে ধরেন। এই সাথে তিনি পরবর্তী মেলার আরও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর