রাঙামাটিতে এনসিপির ৭ নেতার একযোগে পদত্যাগ

আপডেট: March 6, 2026 |
inbound2315856726365433614
print news

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতজন জ্যেষ্ঠ নেতা দলীয় পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন। তারা নিজেদের পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছেন।

পদত্যাগ করা নেতারা হলেন— রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা। তাদের পদত্যাগপত্রের লিখিত কপি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়েছে।

পদত্যাগপত্রে উজ্জল চাকমা লিখেছেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে এক সময় একটি বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী দল মনে হয়েছিল। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে ঘিরে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে গিয়ে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এমতাবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি এবং একই সঙ্গে দলীয় পদ থেকেও পদত্যাগ করছি।’

এ বিষয়ে জানতে উজ্জল চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘শুনেছি আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নাকি পদত্যাগ করেছেন। তবে এখনো আমার কাছে কোনো লিখিত আবেদন আসেনি। হঠাৎ করে একসঙ্গে এভাবে পদত্যাগের কারণ কী, তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখব।’

Share Now

এই বিভাগের আরও খবর