জয়পুরহাট প্রতিনিধিঃ পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া'র সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শামসুল আলমসহ জয়পুরহাট চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আলীম, পাট ব্যবসায়ী প্রতিনিধি, বীজ উৎপাদক এবং একজন পাট চাষী সভায় বক্তব্য দেন।
বক্তারা পাটের সোনালি অতীত, বর্তমানের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে পাট শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, পরিবেশ বান্ধব ও বহুমুখী ব্যবহারযোগ্য হওয়ায় পাট শিল্পকে সম্প্রসারণের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, কৃষক সমাজ দেশের সবচেয়ে সম্মানিত ও গুরুত্বপূর্ণ শ্রেণি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, কৃষকদের প্রাপ্য সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা গেলে কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে-এই উপলব্ধি থেকেই কৃষকের কল্যাণে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/