জয়পুরহাট প্রতিনিধিঃ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরীন জাহান একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী উন্নয়ন ও অধিকার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরীন জাহান সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, মাহবুবা সরকার ও সুফিয়া সুলতানা প্রমুখ।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/