বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: March 9, 2026 |
inbound7828124446168800286
print news

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের (রিতা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

আজ দুপুর ০২৩০ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে Japan International Cooperation Agency (JICA) এঁর চিফ রিপ্রেজেন্টেটিভ Mr ICHIGUCHI Tomohide।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এঁর কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করা হয়।

এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর