নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

আপডেট: March 10, 2026 |
mob
print news

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে “Iftar Distribution & Eid Clothing 2026” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ মার্চ)  রাজধানির মোহাম্মদপুরে জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ এবং ঈদের নতুন পোশাক উপহার দেওয়াডেহয়।

পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং আসন্ন ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইফতার বিতরণের পাশাপাশি ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করা হয়, যাতে তারা রমজানের আনন্দ ও ঈদের উৎসব আরও আনন্দঘনভাবে উদযাপন করতে পারে।

কর্মসূচির অংশ হিসেবে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মোট ৫৫০ জনকে ঈদের উপহার বিতরণ করা হয়। এর মধ্যে মেয়েদের জন্য ২৫০টি এবং ছেলেদের জন্য ৩০০টি ঈদ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। পুরো আয়োজনজুড়ে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই তাদের অন্যতম লক্ষ্য। সংগঠনটি বিশ্বাস করে, সমাজের কল্যাণে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে তারা।

Share Now

এই বিভাগের আরও খবর