উদ্বোধনের আগেই ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ডের উদ্বোধনের আগেই আড়াই হাজার টাকা জমা হয়েছে ঢাকার কড়াইল বস্তিবাসীর অ্যাকাউন্টে। তাই তাদের চোখেমুখে এখন ঈদ আনন্দ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে জমা হয়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে বলে জানা গেছে।
ঈদের আগে এই রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে তারা আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন।
এই কর্মসূচির আওতায় এবার চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে ফ্যামিলি কার্ডে বিতরণে থাকবে না কোনো দলীয় প্রভাব এবং নিশ্চিত করা হবে স্বচ্ছতা।













