‘নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড’

আপডেট: March 10, 2026 |
inbound830481227209259785
print news

এ দেশের নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতাসীন করা না গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে চায় সরকার। তারই অংশ হিসেবে ফ্যামলি কার্ড দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারপ্রধান বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এক মাসের কম সময়ের মধ্যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছে। আমরা কৃষক কার্ডের কাজও শুরু করেছি। আগামী মাসের মধ্যে বহু কৃষক ভাইয়ের মাঝে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

তিনি বলেন, দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জনকে এ কার্ড দেয়া হচ্ছে কড়াইল, ৭তলা ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।

এ সময় আগামী মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 

Share Now

এই বিভাগের আরও খবর