সিরিজ জয়ের লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিতলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। এতে করে সিরিজ জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের। আজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, উঠে যাবে ৯ নম্বরে। আর ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জিতেছিল মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজে আজ জিতলেও সিরিজ জিতে যাবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।













