জাতীয় সংসদকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন নতুন সংসদের যাত্রাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্র দল।
জাতীয়তাবাদী ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে কেন্দ্রীয় ও বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিলের আগে নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোশহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রখ্যাত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, বিগত গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতায় কামনায় দোয়া ও ইফতার মহফিল করেন।
দোয়া ও ইফতার মাহফিলের পরে মিছিল শেষে ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান সাংবাদিকদের বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোশহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রখ্যাত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, বিগত গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত
কামনা ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতায় কামনায় দোয়া ও ইফতার মহফিল আয়োজন করেছি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরির মাধ্যমে দীর্ঘদিন পর গণতন্ত্রের যাত্রা শুরু হলো।
“দেশ ও জনগণের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মের আইডল দেশ নায়ক তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকের এই সংসদ অধিবেশন শুরুর মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে স্বস্তির ও শান্তির সুবাতাস বইতে শুরু করেছে।”



















