জয়পুরহাটে বারিধারা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

আপডেট: March 14, 2026 |
inbound2194295534636079844
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট বারিধারা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নিজ নিজ এলাকার ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে জয়পুরহাট পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং বারিধারা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ অভিজান পরিচালনা করা হয়।

শনিবার সকালে জয়পুরহাট পৌর শহরের বারিধারা এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায়, বারিধারা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রভাষক লোকমান হোসেন,  সহকারী অধ্যাপক ইউনুস আলী সরকার, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী লেবু, পৌর পরিষ্কার পরিচ্ছন্ন পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন, পৌর পরিচ্ছন্ন কর্মী ও এলাকাবাসী রেজু প্রমুখ।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে জয়পুরহাট পৌরসভার বারিধারা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। ভবিষ্যৎতে এইরকম কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর