ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক উল্লেখ করেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়ার কারণে কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা করা হবে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে।
মুসল্লিদের সুবিধার্থে ওযুখানাসহ মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, তাই এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঢাকার নাগরিকদের জন্য প্রধানমন্ত্রীসহ ঈদের নামাজ আদায় করতে আসতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি সবাইকে নির্দেশনা মেনে ঈদগাহে প্রবেশ করতে এবং নিরাপত্তায় ব্যহত হয় এমন কিছু সঙ্গে না আনতে অনুরোধ করেন।
জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/