ভাদসা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

আপডেট: March 18, 2026 |
inbound7132037120699857114
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদসা ইউনিয়ন শাখা।

মঙ্গলবার সন্ধ্যায় দূর্গাদহ বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাইদ।

তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং ইসলামের অন্যতম শিক্ষা। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভাদসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রচার সেক্রেটারি মোঃ সোহানুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি আমীর খসরু হিরোক, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, যুব বিভাগের ফিরোজ হোসেন, নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর