সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ

আপডেট: March 18, 2026 |
inbound584852489567306999
print news

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ চূড়ান্ত হবে আজ। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এক বিবৃতিতে সৌদি আদালত জানায়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী আগামী বুধবার রমজান মাসের ২৯ তারিখ। এদিন খালি চোখে বা দূরবীন—যেকোনো মাধ্যমেই যদি কেউ শাওয়াল মাসের চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন। এ কাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

সৌদি সুপ্রিম কোর্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যাদের চাঁদ দেখার সক্ষমতা রয়েছে, তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং নিজ নিজ এলাকায় গঠিত চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হন।’

চাঁদ দেখার সংবাদের ওপর ভিত্তি করেই ঈদুল ফিতর শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে আদালত।

জানা গেছে, আজ সন্ধ্যায় সৌদির বিভিন্ন উচ্চতর স্থানে চাঁদ দেখা কমিটিগুলো অবস্থান নেবে। যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তবে দেশটিতে রমজান মাস হবে ২৯ দিনের। সে হিসেবে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সাধারণত সৌদি আরবের একদিন পর আমাদের দেশে ঈদ উদযাপন করা হয়। তাই দেশের মানুষ সৌদি আরবের চাঁদ দেখার বিষয়ে বেশ আগ্রহী।

 

Share Now

এই বিভাগের আরও খবর