সৌদি আরবে ঈদুল ফিতর শুক্রবার
আপডেট: March 19, 2026
|

হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব-এ ঈদুল ফিতর উদযাপন হবে শুক্রবার।
বুধবার রাতে খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করে।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।
বৃহস্পতিবার সৌদি আরবের মুসলমানরা ৩০ রোজা পূর্ণ করবেন এবং শুক্রবার ঈদের নামাজ পড়বেন।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশ-এ চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।



