শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন বাণিজ্য মন্ত্রী ও প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের শাহী ঈদগায় ঈদের নামাজ আদায় করেছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এম এ মালিক এমপি।
সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে তাঁরা নামাজ আদায় করেন।
এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।
নামাজের পর নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আকাশসম প্রত্যাশা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে চাই।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রধান লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্ন আধুনিক নগর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, আমরা একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক নগর গড়ার লক্ষ্যে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।












