খোকসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

আপডেট: March 25, 2026 |
inbound8712087720295135833
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মাহামুদুল হাসান।

বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

Share Now

এই বিভাগের আরও খবর