স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

আপডেট: March 26, 2026 |
inbound5104491110826143333
print news

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে সরকার।”

এর আগে সকাল ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে তারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর দমন-পীড়ন থেকে মুক্তির ডাক আসে, যা সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ঘটায়। সেই ডাকের প্রতিক্রিয়ায় বাংলার দামাল ছেলেরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমিকে স্বাধীন করার শপথ নেয়।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এ দেশের মানুষ পায় একটি স্বাধীন রাষ্ট্র, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত—যা জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর