খুলনার দিঘলিয়া উপজেলায় খুলনায় ছিনতাই চলাকালীন ভুলে নিজেদের লোককেই গুলি করে দিলেন আরেক ছিনতাইকারী। এতে সেই ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোবাইল ব্যাংকিং এজেন্ট তহিদুল ইসলাম রাত ৩টার দিকে দেয়াড়া ঘাট এলাকায় তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে।
এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে সাগর নামে তাদেরই এক সদস্য গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তহিদুল ইসলামও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সাগরের বাড়ি দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে। ঘটনার পর বাকি দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। এখনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/