জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেনসহ প্রমূখ।
এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/