বানারীপাড়ায় সজল হোসেন শাওনের বিরুদ্ধে মানববন্ধন
আপডেট: April 1, 2026
|

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ার কাঠি গ্রামের মৃত মোঃ হাবিবুর রহমান সান্টুর ছেলে মোঃ সজল হোসেন শাওনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন তার চাচা, নিকটাত্মীয় ও এলাকার সচেতন মহল।
সজলের চাচা মোঃ মফিজুল ইসলাম মন্টু জানান, পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
তবে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান না করে সজল উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে গেলে জীবনের নিরাপত্তাহীনতায় তার চাচাসহ কয়েকজন স্বজন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।



















