বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও সংস্কারকাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে বলা হয়, জরুরি কাজের জন্য ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়, নবীপুর এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ-১-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের উন্নয়নমূলক ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই এই সাময়িক বিরতি প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/