এনসিপি সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: April 5, 2026 |
inbound4174922124813731099
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সিলেট নগরীর টুলটিকর স্পোর্টস ওয়ার্ল্ডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা শাখার আহ্বায়ক জুনেদ আহমদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক হিফজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। তিনি তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ঈদ পুনর্মিলনী উপলক্ষে নানা ধরনের ইভেন্টের আয়োজন করা হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সিলেট জেলার এনসিপির সকল দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর