নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা হারালেন পুলিশ সদস্য

আপডেট: April 6, 2026 |
inbound3935251575909812115
print news

নওগাঁর আত্রাইয়ে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবল দুই পা হারিয়েছেন।

আজ সোমবার সকালে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাট জেলায় কর্মরত। রোববার রাতে তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শশুর বাড়িতে আসছিলেন।

সোমবার সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাটু থেকে বিচ্ছিয় হয়ে পড়ে।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।

তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর