যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য কঠোর বার্তা

আপডেট: April 6, 2026 |
inbound6037731017747169110
print news

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়ার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন।

ভিসার অননুমোদিত ব্যবহার যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্যটি জানা গেছে।

ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

সেখানে আরও বলা হয়েছে, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর