উন্নয়নকাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে মাঠে সিসিক প্রশাসক

আপডেট: April 7, 2026 |
inbound8579465878278359020
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান ও সমাপ্ত উন্নয়নকাজ পরিদর্শন করেছেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে তিনি ১৯, ২৭, ৩৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কার্যাদেশ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কি না তা যাচাই করেন। এ সময় সিসিক প্রশাসক বলেন, কার্যাদেশের শর্ত অনুযায়ী যথাযথভাবে কাজ সম্পন্ন করতে হবে।

কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ১৯ নম্বর ওয়ার্ডে শাহ মিয়াজী মাজার থেকে দাদাপীর মাজার পর্যন্ত সম্পন্ন হওয়া বিটুমিন সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন।

এরপর ৩৬ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি থেকে চিশতিয়া মসজিদ হয়ে বালুচর নতুন বাজার মোড় পর্যন্ত সড়ক, ড্রেন ও বাউন্ডারি ওয়াল সংস্কার প্রকল্প পরিদর্শন করেন।

এছাড়া তিনি ৩৩ নম্বর ওয়ার্ডের নিপবন আবাসিক এলাকায় ছড়ার পাশের সড়ক ও রিটেইনিং ওয়াল নির্মাণ কাজ এবং ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার ঈদগাহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী, প্রকল্পের ঠিকাদার এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর