ভেঙে দেওয়া হলো বিসিবি, নতুন সভাপতি তামিম

আপডেট: April 7, 2026 |
inbound4017012247034797926
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে পর্ষদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

এরই মধ্যে ক্রীড়া পরিষদ প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। যার সভাপতি তামিম ইকবাল।

কমিটি ভেঙে দেওয়ার আগে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত বলেন আমিনুল এহসান। আগের নির্বাচনে কোথায় কোথায় অনিয়ম হয়েছে তা তুলে ধরেন।

সেজন্য কারা দায়ী তাও উল্লেখ করেন। ক্রীড়া পরিষদের পরিচালক আশা করছেন আইসিসি নতুন এডহক কমিটি মেনে নেবে।

কমিটিতে রয়েছেন:
সভাপতি- তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান,
তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

Share Now

এই বিভাগের আরও খবর