যুদ্ধবিরতিকে ‘যুক্তরাষ্ট্রের জয়’ হিসেবে দাবি করল হোয়াইট হাউস

আপডেট: April 8, 2026 |
inbound94557211184437852
print news

দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের একটি বিজয় বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, আমরা ৩৮ দিনে আমাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং তা অতিক্রমও করেছি।

লেভিট বলেন, আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ দর কষাকষির সুযোগ তৈরি করেছিল। এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় বসতে সক্ষম করেছে এবং সেই আলোচনা এখন একটি কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিয়েছে।

হুঁশিয়ারির সুরে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলেছেন, মার্কিন স্বার্থ সফলভাবে এগিয়ে নিতে এবং শান্তি স্থাপনে প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করবেন না।

বাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরাবাঁধভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।

যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে জানিয়ে শাহবাজ বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।

সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর