শাহজাদপুরে এস এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

আপডেট: April 8, 2026 |
inbound658681681197145967
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আনন্দঘন ও আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবুল হাসেমের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আব্দুস ছালাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন,সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম শেখ,কৈজুরী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল খালেক,পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলি,রতনকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া,তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার,পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামীম হোসেন,পুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসার সুপার আবুল বাসার,মওলানা সাইফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল আহমেদ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের পথে নতুন করে যাত্রা শুরু করবে।

তারা পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের মানসিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ২১৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর