সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: April 10, 2026 |
inbound3993853148054029476
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে আগামী ২মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।

দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক এক সভা (৯ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন,সিলেট আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।

জেলা ক্রীড়া কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস জেলা কমিটির সদস্য সচিব মো: নুর হোসেনের পরিচালনায় শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উক্ত কর্মসূচি উপর একটি ইভেন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।ক্রীড়া পরিদপ্তরের নতুন কুঁড়ি স্পোর্টস নির্দেশনা বর্ননা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা।

সভায় উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাঈদা পারভীন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান,সিলেট জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, স্কাউটস ও গার্লস গাইডের প্রতিনিধিবৃন্দ,জেলা তথ্য অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, ফায়ার সার্ভিস,আনসার ও ভিডিপি,সিটি কর্পোরেশন, জেলা পরিষদ,সিভিল সার্জন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ,ক্রীড়া সমিতির প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক জানান,৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ০২মে ২০২৬ইং তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি বলেন,এ আয়োজনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।তিনি আরো বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন এবং তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার লক্ষ্যে উক্ত কর্মসূচি চালু করেছিলেন।আমরা শুনেছি সেসময় এ কর্মসূচি দেশবাসীর কাছে প্রশংসা কুঁড়িয়েছিল।দীর্ঘ দিন পর বর্তমান প্রধানমন্ত্রী এ কর্মসূচি পুনরায় শুরু করছেন।

জেলা প্রশাসক বলেন,সিলেটে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানকে আমরা কালারফুল করতে চাই।সারা দেশের চোখ থাকবে এখানে।একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত উৎসবমুখর অনুষ্ঠানের জন্য স্কুলের শিক্ষার্থী,গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুধীজনরা থাকবেন।

প্রায় ১২০০০ এর লোকের ধারনক্ষমতা জেলা স্টেডিয়ামে রযেছে। তিনি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন,সিলেট জেলায় ২০লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ আরো কর্মসুচি রাখা যায় কিনা সরকারের উচ্চমহল চিন্তাভাবনা করছেন।

এ বিষয়ে সরকারের দুই মন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলব।তিনি অনুষ্ঠান সফল করতে সকলের প্রতি আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর