পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

আপডেট: April 11, 2026 |
inbound7530673317298997401
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারকে তার অফিসে গিয়ে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সোয়া নয়টার দিকে দিনাজপুর শহরের সুইহারি নামক এলাকা থেকে তাকে আটক করে রাণীশংকৈল থানা পুলিশ।

জানা যায়,গত মঙ্গলবার রাতে সরকারি সময়ের বাইরে অফিস খোলা রাখাকে কেন্দ্র করে পিআইওর সঙ্গে মামুনসহ তার সহযোগীদের বাগ বিতণ্ডা হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

পরে স্থানীয় ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় পিআইও বাদী হয়ে গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলী,রাকিব ও জিয়াউর রহমানসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে এ ঘটনায় ঐ দিন রাতেই পুলিশ জিয়াউর রহমান জিয়া নামে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় সুইহারি এলাকা থেকে মামুনকে আটক করা হয়।

বর্তমানে গ্রেপ্তার মামুনকে দিনাজপুর থেকে রাণীশংকৈলে নিয়ে আসা হয়েছে এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর