পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

আপডেট: April 11, 2026 |
inbound5243353429350264535
print news

বিশ্বের নজর এখন ইসলামাবাদে। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা।

উচ্চপর্যায়ের এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে দেশটিতে অবতরণ করেছেন মার্কিন প্রতিনিধি দলের বহনকারী বিমান।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদে শনিবার একটি মার্কিন সরকারি বিমান অবতরণ করেছে। এ বিমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শান্তি আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন।

সূত্র জানয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান খুব শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। লক্ষ্য হলো ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের অবসান ঘটানো, যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকায় সব ধরনের প্রবেশ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত যেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল, এখন তা পুরোপুরি নিয়ন্ত্রিত। রেড জোনের আশপাশে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

পাকিস্তান সরকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে, সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর