যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক আলোচনায় অংশ নেবে: ইসহাক দার
আপডেট: April 11, 2026
|

যুক্তরাষ্ট্র ও ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এমনটা বলা হয়েছে।
ঐতিহাসিক এ আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধিদল শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের প্রতিনিধিদল পৌঁছেছে গতকাল শুক্রবার রাতে।
ইসহাক দার বলেছেন, ‘স্থায়ী ও টেকসই সমাধানে’ পৌঁছাতে দুপক্ষকে সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ। সূত্র: আল–জাজিরা













