রাণীশংকৈলে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

আপডেট: April 15, 2026 |
inbound8956346645530281396
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাচীর দেয়ালে চাঁপা পরে মোবাশিরা (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাণীশংকৈল পৌর শহরের কলেজ হাট এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোবাশিরা ওই এলাকার কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী মুনজুর আলমের একমাত্র মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুরে নতুন জামা কাপড় পড়ে বাড়ির গেটের সামনে খেলা করছিল শিশুটি।

তাদের বাড়ির সঙ্গেই সীমানা ঘেসা প্রতিবেশী দেলোয়ার হোসেনের একটি দীর্ঘদিনের পুরনো জরাজীর্ণ ও নড়বড়ে সীমানা দেয়ালটি কোনো কিছু বুঝে ওঠার আগেই হুড়মুরিয়ে মোবাশিরার ওপর ধসে পড়ে।

ইটের স্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি পুরনো জড়াজীর্ণ দেয়াল কীভাবে একটি পরিবারের প্রদীপ নিভিয়ে দিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুবই দুঃখজনক ঘটনা।

খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Share Now

এই বিভাগের আরও খবর