ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু

আপডেট: April 25, 2026 |
inbound2785213651508095147
print news

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা নেওয়ার কথা এবার নিজেই জানিয়েছেন।

শুক্রবার(২৪ এপ্রিল) নেতানিয়াহু নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করে জানান, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং প্রাথমিক পর্যায়েই তিনি এর চিকিৎসা নিয়েছেন।

২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট সার্জারি হয়। এরপর এক রুটিন চেকআপে ধরা পড়ে তার প্রোস্টেটে ছোট একটি ক্যানসারযুক্ত টিউমার রয়েছে। ছড়িয়ে পড়ার আগেই সেটি শনাক্ত হয়।

এরপর জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে সফল চিকিৎসায় ক্যানসার টিউমারটি নির্মূল হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

ইরানে যুদ্ধের কারণে এতদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জনসম্মুখে আনা হয়নি বলে জানান নেতানিয়াহু।

তিনি বলেন, তাকে তার বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য দেরি করে প্রকাশ করতে বলা হয়েছিল, যাতে ইরানে যুদ্ধ চলার মাঝে তার স্বাস্থ্য নিয়ে কোনও উদ্বেগ ছড়িয়ে না পড়ে।

তবে এখন পরিস্থিতি পাল্টেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে আর নেতানিয়াহু নিজেও চিকিৎসা করে সেরে উঠেছেন।

নেতানিয়াহু জানান, তিনি এখন শারিরীকভাবে ‘দারুণ’ আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, “দেড়বছর আগে আমার বড় হয়ে যাওয়া প্রস্টেটের সফল অস্ত্রোপচার হয়। তখন থেকে আমি নিয়মিত মেডিকেল চেকআপে ছিলাম।

“শেষবারের চেকআপে ধরা পড়ে প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি টিউমার রয়েছে। পরীক্ষা-নীরিক্ষায় বোঝা যায়, সেটি ছিল একটি ক্যান্সারযুক্ত টিউমার। তবে সেটি একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। কোথাও ক্যান্সার ছড়িয়ে পড়েনি।”

“তখন আমাকে এই টিউমার সরিয়ে ফেলার জন্য চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।” এরপর হাদাসা মেডিকেল সেন্টারে কোনও জটিলতা ছাড়াই চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানান নেতানিয়াহু।

Share Now

এই বিভাগের আরও খবর