মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব আজ বুধবার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তৃণমূলের সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল ও কলেজ মাঠে এই বাছাই প্রক্রিয়া শুরু হয়। কর্ণফুলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করে।
অনলাইনে নিবন্ধিত খেলোয়াড়রা সকাল থেকেই তাদের পছন্দের ইভেন্টে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন:
জয়ন্ত বাড়ৈ, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আলী হাছান বাবু, সিনিয়র শিক্ষক, এ এল খান উচ্চ বিদ্যালয়।
আবদুল মাবুদ, সিনিয়র শিক্ষক, আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়। সঞ্জয় বড়ুয়া, সিনিয়র শিক্ষক, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। পাপিয়া আইচ, সিনিয়র শিক্ষক, এন এম সি আদর্শ উচ্চ বিদ্যালয়। নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক, বাকলিয়া উচ্চ বিদ্যালয়।
শাহবুদ্দিন, সিনিয়র শিক্ষক, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ। সীমা দাশ, সিনিয়র শিক্ষক, হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়। আয়ুব, সিনিয়র শিক্ষক, দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজসহ অন্যান্য ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মূল লক্ষ্য হলো ১২-১৪ বছর বয়সী (জন্মসীমা ২ মে ২০১২ – ২ মে ২০১৪) শিশু-কিশোরদের মধ্য থেকে সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এটি একটি টেকসই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বাছাইকৃত খেলোয়াড়রা মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। যার মধ্যে রয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার।
এই প্রতিযোগিতা উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও অঞ্চল হয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় মেডেল, ট্রফি ও সনদপত্রের পাশাপাশি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাওয়ার সুযোগ থাকছে।
উপস্থিত কর্মকর্তারা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়রা রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি পেশাদার ক্রীড়াবিদ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/