জয়পুরহাটে কিউট জেলা নারী হ্যান্ডবল লিগের সমাপনী ও পুরষ্কার বিতরণ

আপডেট: April 30, 2026 |
inbound5574450814173280396
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় এবং জয়পুরহাট  জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘‘কিউট জয়পুরহাট  জেলা নারী হ্যান্ডবল লিগ-২০২৬ এর  সমাপনী ও পুরষ্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া।

সমাপনী ম্যাচে খনজনপুর উচ্চ বিদ্যালয়কে ০-১১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে জয়পুরহাট হ্যান্ডবল একাডেমি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,  জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম,  জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মাহবুব মুর্শেদুল আলম লেবু প্রমুখ।

এবারের লিগে ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে।  চার গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হয়েছে।

সুপার লিগের শীর্ষ পয়েন্ট অর্জনকারী দুটি দল  ফাইনালে মুখোমুখি হয়। ৩ দিন খেলা শেষে ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর