বরিশাল প্রতিনিধি: বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামের আঃ মন্নান মোল্লার ছেলে হাবিব মোল্লা (৫৫) ওরফে হাবি'র মৃতদেহ তার নিজ গৃহে পাওয়া যায়।
বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। পরিবারের ভাষ্যমতে, তিনি গত রাত ১২ দিকে বাসায় ফেরে এবং প্রতিদিনের মতো তিনি তার বিছানায় ঘুমিয়ে পড়ে।
সকালে পরিবার থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
যা দেখে স্থানীয় লোকজন তার গোসল এবং জানাজা পড়াতে দ্বিমত পোষণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন বানারীপাড়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশের অবস্থা দেখে ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়।
হাবিবুর রহমান ওরফে (হাবি) ছাড়াও তার বাসায় তার স্ত্রী এবং এক ছেলে বসবাস করতো। মৃত্যুর ঘটনা তদন্তের জন্য স্ত্রী সেলিনা বেগম এবং ছেলে সাগরকে বানারীপাড়া থানায় প্রেরণ করা হয়।
লাশের ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ উদঘাটন হবে আশা করা যাচ্ছে। প্রকৃত ঘটনা জানতে অপেক্ষায় থাকুন লাশের ময়নাতদন্ত এবং পুলিশের তদন্তের জন্য।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/