বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী ও মাতৃ সম্মাননা অনুষ্ঠান

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এই ধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন এবং জনসাধারণকে এগিয়ে আসতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো।
তিনি শুক্রবার (১লা মে) বিকেলে সিলেট নগরীর দরগাগেইস্থ মুসলিম সাহিত্য সংসদ হলরুমে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চলের উদ্যোগে সর্বধর্মীয় সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে ৫ জনকে মাতাকে মাতৃ সম্মাননা প্রদান করা হয়। এবারের শুভ বুদ্ধ পূর্ণিমার মূল প্রতিপাদ্য ছিল “জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায়।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দুপচর তক্ষশিলা বৌদ্ধ বিহার থেকে প্রজ্ঞা ভদ্র এর সভাপতিত্বে ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিউট হাসপাত বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা.জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার কমার্স ইন্ডাস্ট্রির ও হাসপাতার পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজীব কুমার দে, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান রকিব আল মাহমুদ, ডক্টর এম এ মোশতাক, এনসিপির জেলা আহবায়ক এড.আব্দুর রহমান আফজাল,ন্যাশনাল ওলামা এলায়েন্স এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতী ছালিম আহমদ খান, বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক খান মো: কামরুজ্জামান, মূল প্রবন্ধ পাঠ সহ বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহসভাপতি তপতী বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, সাংবাদিক আমীর হোসেন সোহাগ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর ট্রাস্টি এড. গোলাম সোবাহান চৌধুরী দীপন, রেজা কিবরিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুমু, লায়ন মো: আসাদুল হক আসাদ, দীপক কুমার দাশ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন প্রতিষ্ঠাতা তারেক আহমদ, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগরীর আহবায়ক রকি দেব, কোম্পানিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, শাকিল খান, হারাধন দেব প্রমুখ।
উৎসবের কর্মসূচিতে আরও অন্তর্ভুক্ত ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা এবং এক ধর্মদেশনা। একক ধর্মদেশক ছিলেন রংপুর পীরগঞ্জ সাহাপুর মহাবন বৌদ্ধ বিহার ও তপোবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু।
বিকালে উৎসবের মূল আকর্ষণ “সর্বধর্মীয় সম্প্রীতি র্যালি” অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন ধর্মের মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালিটি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চলের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেট নগরীতে সর্বধর্মীয় সম্প্রীতি র্যালী বের করা হয়েছে।


















