সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৬

আপডেট: May 3, 2026 |
inbound125685360846685279
print news

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৬ নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকালে উপজেলার তেলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) ও নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ।

তিনি জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, ঘতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব‍্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর