ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের মাহমুদুজ্জামান

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
এই কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন জয়পুরহাট জেলা সদরের পশ্চিম দেবীপুর গ্রামের কৃতি সন্তান রাজপথের আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক এস এম. মাহমুদুজ্জামান রাকীব।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এমন একটি গুরুত্বপূর্ণ পদে এস এম মাহমুদুজ্জামান রাকীব কে নির্বাচিত করায় জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে সেইসঙ্গে অনেক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
মাহমুদুজ্জামান রাকীব এর রাজনৈতিক সহযোদ্ধারা আনন্দ উল্লাস প্রকাশের পাশাপাশি ও মিষ্টিও বিতরণ করেন।
রাকীব দীর্ঘদিন ছাত্রদলের পতাকা হাতে রাজপথে মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি একজন ত্যাগী, সাহসী, মেধাবী, সৎ ও যোগ্য ছাত্রনেতা হিসেবে ইতোমধ্যেই নিজের অবস্থান সুদৃঢ় করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সংসদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে মাহমুদুজ্জামান কে অধিষ্ঠিত করেন।
মাহমুদুজ্জামান রাকীব নবগঠিত কমিটির পাশাপাশি হাতিরঝিল থানা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।
নেতাকর্মীরা আশা করেন, মাহমুদুজ্জামান রাকিব এর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কার্যক্রম গতিশীল ও সামনের দিকে আরো এগিয়ে যাবে। একইসাথে এ ছাত্রনেতার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল নেতৃত্ব কামনা করেন সহযোদ্ধারা।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নব নির্বাচিত সহ-সভাপতি এস এম মাহমুদুজ্জামান রাকীব জানান,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে
আরও বেগবান করবেন এবং প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।













