ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট: May 4, 2026 |
inbound672005546670157809
print news

মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।

আবেদন করা রিটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী মহসিন গণমাধ্যমকে বলেন, ‘‘পিটিশনে ওই সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।’’

তিনি জানান, আজ বিকেলে হাইকোর্টে পিটিশনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করবেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই আইনজীবী বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখে।

Share Now

এই বিভাগের আরও খবর