যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন

আপডেট: May 5, 2026 |
inbound8125947153814751982
print news

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) রাতে জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব লিমনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্যসহ লিমনের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু -বান্ধবসহ স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণ করেন।

সোমবার বিকেলে লিমনের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবাতে পৌঁছায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে গত ১৬ এপ্রিল হঠাৎ করেই নিখোঁজ হন লিমন। একই সময় নিখোঁজ হন তার পরিচিত নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। কয়েকদিন কোনো খোঁজ না পেয়ে এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে শুরু হয় তাদের সন্ধানের কার্যক্রম।

২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতু সংলগ্ন এলাকা থেকে আবর্জনার ব্যাগের ভেতর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। লিমনের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর