নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

আপডেট: May 5, 2026 |
inbound4492648732172400882
print news

জাতীয় সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা গতকাল তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলাম। আজ তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।’

এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এরপর নুসরাত আদালতের দ্বারস্থ হলে আদালত ইসিকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে বৈধ ঘোষণা করে ইসি।

Share Now

এই বিভাগের আরও খবর