প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

আপডেট: May 10, 2026 |
inbound5276208488884469299
print news

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বরিশাল বিভাগের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই সভায় বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, রাজনৈতিক কর্মসূচি জোরদার করা এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিকুল ইসলাম ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন এবং সদস্য সচিব আল আমীন মৃধা।

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে বরিশাল বিভাগের জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং দলকে আরও শক্তিশালী করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমীন মৃধা বলেন, “এই মতবিনিময় সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

রাজনীতির মাঠ গোছানো এবং দলকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করার লক্ষ্যেই বিএনপির চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিভাগে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর