জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) উপজেলা পরিষদ হলরুমে এই সম্মেলনটি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো. জাহিদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিতে আধুনিক ও যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো।পুষ্টিসম্মত ফসল উৎপাদন এবং কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে কার্যকর বাজারজাতকরণ ব্যবস্থা তৈরি করাসহ পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি খাতে আধুনিকায়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. জাহিদুর রহমান বলেন, "সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করে যাচ্ছে।
পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।"
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের স্মার্ট কার্ড প্রদান, সেচ সুবিধা সম্প্রসারণ এবং উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হচ্ছে, যা আগামীতে রাণীশংকৈলের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী পান্না বিশ্বাস। সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুর মুজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর আলম রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস এবং সদস্য সচিব আনার কলিসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/