জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় ক্রীড়া চর্চার মানোন্নয়ন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইনডোর স্টেডিয়ামের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
জয়পুরহাটের কালাই উপজেলায় ক্রীড়া চর্চার মানোন্নয়ন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইনডোর স্টেডিয়ামের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
কালাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই থানার ওসি রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। এই ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হলে স্থানীয় তরুণ প্রজন্ম ও খেলোয়াড়রা সারা বছর ইনডোর গেমস অনুশীলনের সুযোগ পাবে, যা কালাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পটির কাজ বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
স্টেডিয়ামটি নির্মিত হলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/