শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: May 13, 2026 |
Screenshot 2026 0513 184322
print news

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিনের রমনা থানা ও ১৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন হলরুমে ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা জাতীয়তাবাদী শ্রমিক দল আহ্বায়ক ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন আকাশের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম খান নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক সুমন ভুঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর