ঠাকুরগাঁওয়ে পশুর হাট ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: May 19, 2026 |
inbound5753104241967580200
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় কোরবানির পশুর হাটের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে (সোমবার) জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন।

সভায় জেলার বিভিন্ন পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বেলাল হোসেন হাটের নিরাপত্তা নিশ্চিত করতে ইজারাদারদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে।

সভায় প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল জাল নোট শনাক্তকরণ, অতিরিক্ত হাসিল আদায় রোধ,নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং আর্থিক লেনদেনে নিরাপত্তা।

প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা। সরকারি নির্ধারিত তালিকার বাইরে কোনো অবস্থাতেই অতিরিক্ত হাসিল বা টোল আদায় না করা।

হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাটের কারণে যেন সড়কে কোনো যানজটের সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়া।

এছাড়াও পুলিশ সুপার তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বা মলম পার্টির অপতৎপরতা বরদাশত করা হবে না। ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।

সভায় উপস্থিত ইজারাদাররা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং হাটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর