চট্টগ্রামে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

আপডেট: May 19, 2026 |
inbound3679121234443610152
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম বিপিএম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

এছাড়া ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং যেকোনো ক্লুলেস বা চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আরও বেশি কার্যকর ও গতিশীল পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়:

• অপরাধ চক্রের তৎপরতা রোধ: কোরবানি ঈদকে লক্ষ্য করে জাল টাকার বিস্তার রোধ, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা মোকাবিলায় পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

• মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা: মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং ঈদযাত্রায় যানজটমুক্ত ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

• নিরাপদ ঈদযাত্রা: ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে জেলার সকল থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন পুলিশ সুপার।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এই কার্যক্রমগুলোর কোনো বিকল্প নেই।

উক্ত অপরাধ সভায় চট্টগ্রাম জেলার ১৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট সার্কেল অফিসার এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর